নয়াদিল্লি ও ইসলামাবাদ: সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুই ভাইয়ের এক হওয়ার ভিডিও দেখলে চোখে এমনিতেই জল আসবে।মন ছুঁয়ে নেওয়ার মতো ঘটনা। দেশভাগের সময় ভারত-পাকিস্তান সীমান্ত বহুবার দেখেছে বিচ্ছেদের যন্ত্রণা। তবে এবার সেই সীমানায় কার্তারপুর দেখল বিচ্ছেদ কাটিয়ে পুর্নমিলনের আনন্দাশ্রু! এই ঘটনা হাবিব ও সিদ্দিকের। যে দুইভাইকে বিচ্ছিন্ন করেছিল ১৯৪৭ সালের দেশভাগ।
১৯৪৭ থেকে ২০২১ , মাঝখানের সময়ে সিন্ধু-শতদ্রু দিয়ে বয়ে গিয়েছে জল। দেশভাগের কাঁটা তারের বেড়ায় বিচ্ছিন্ন হয়েছেন ততদিনে বহু মানুষ। বিচ্ছিন্ন হয়েছে বহু ভাই। এমনই দুই ভাই সিদ্দিক ও হাবিব। বর্তমানে সিদ্দিক পাকিস্তানের ফৈজলাবাদের বাসিন্দা। আর হাবিব থাকেন পঞ্জাবের ফুল্লানওয়ালে। আর দুই ভাই ৭৪ বছর পর একে অপরকে জড়িয়ে ধরলেন কার্তারপুর করিডরে। ভারত-পাক সীমান্ত লাগোয়া, পাকিস্তানের গুরু দরবার সাহিবে এই মিলন দৃশ্য ততক্ষণে আনন্দাশ্রু এনে দিয়েছে বহুজনের চোখে। জানা যায়, দেশভাগ যখন হয়েছিল, তখন সিদ্দিক খুবই ছোট। সে পাকিস্তানে বড় হতে থাকে। আর বাবার সঙ্গে ভারতের বুকে বেড়ে উঠতে থাকে বড় ভাই হাবিব। ফের একবার ভাইয়ের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত হাবিব ফিরে যান ছোটবেলার কথায়। প্রবীণ এই ভারতীয় প্রশংসা করেন এমন মিলনের নেপথ্যে থাকা উদ্যোগের। ভাইকে জানান, এই করিডর দিয়েই ফের তাঁরা দেখা করবেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে মহম্মদ সিদ্দিক ও হাবিব কর্তারপুর করিডর খোলার জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৯ সালে এই কার্তারপুর করিডর চালু হয়েছে। দুই দেশের সীমান্ত থেকে ৫ কিমি দূর পর্যন্ত ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা পাওয়া যায় যাতায়াতের ক্ষেত্রে। কর্তারপুর করিডোর প্রকল্পের সিইও মহম্মদ লতিফ জানিয়েছেন, দুই ভাই যখন একে অপরকে জড়িয়ে ধরেন, তখন তাদের দুজনেরই জোরে কান্নার শব্দ শোনা যায়।কীভাবে তাঁরা রুটি ভাগ করে খেতেন, সেই কথাও বলছেন তাঁরা। একদিনে প্রায় ৫০০ ভারতীয়কে শ্রী করতারপুর সাহেবে আনার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যা ২০০-এর কম।আরও খবর
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ