পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১৪মে অনুষ্ঠিত হবে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে এক সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ নির্বাচনেও লড়বেন এরদোগান। তবে বিরোধী জোট এখনও তাদের প্রার্থী নির্ধারণ করতে পারেনি। তরুণদের এক সম্মেলনে যোগ দিয়ে এরদোগান বলেন, ‘হে প্রিয় তরুণ সম্প্রদায়, প্রথমেই আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানাই যে, তিনি আমাকে আপনাদের সঙ্গে একই পথে চলার সুযোগ দিয়েছেন।
আপনাদের অনেকেই আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।’ এর আগে গত সপ্তাহেও এই তারিখের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরদোগান জানান, ১০ই মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা করবেন তিনি। এরপর তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি নেবে। যদি প্রথম দফার নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পায় তাহলে ২৮শে মে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে সরকারে আছেন এরদোগান। প্রথমে ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। এরপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে। দুই দশক ক্ষমতায় থাকার পর এবার তার নেতৃত্বের কঠিন পরীক্ষা হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। যদিও দেশটির ছয় দলীয় বিরোধী জোট এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।‘১৪ই মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন’ ঘোষণা এরদোগানের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩, ১৫:৩১
আরও খবর
নয়া ক্যাপ্টেন পেল আরসিবি, জেনে নিন কে?
পবিত্র উমরাহ শুরুর ঘোষণা
বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের
ব্রেকিং: বালেশ্বর দুর্ঘটনা কাণ্ডে বাংলায় মৃত্যু ১০৩, কটক হাসপাতালে গিয়ে ঘোষণা মমতার
মণিপুরে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের
মণিপুরে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ চাকরির ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের
মোতাহারিতে বিষমদে মৃতদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
মোতাহারিতে বিষমদে মৃতদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম সেমিস্টার পরীক্ষার দিন ঘোষণা
অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম সেমিস্টার পরীক্ষার দিন ঘোষণা
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার উপরে ৯ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার উপরে ৯ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ
চলতি বছরেই করাচির ক্যানসার হাসপাতাল চালুর ঘোষণা ইমরান খানের
চলতি বছরেই করাচির ক্যানসার হাসপাতাল চালুর ঘোষণা ইমরান খানের
তালিকায় এবার এইচপি ইন্ডিগো, ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
তালিকায় এবার এইচপি ইন্ডিগো, ১০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের