পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৭৮ জন। তার মধ্যে বাংলারই ১০৩ জনের প্রাণহানি ঘটেছে। তাঁদের সকলকে শনাক্ত করা গিয়েছে। নিখোঁজের সংখ্যা এখনও পর্যন্ত ৩১।
আরও পড়ুন:
মঙ্গলবার কটক হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্সদের সঙ্গে কথা বলে, আহতদের সঙ্গে দেখা করার পর এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন:
জানালেন, সকলের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ে যাঁরা কাজের ক্ষমতা হারিয়েছেন, তাঁদের জন্য হোম গার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।