জম্মু-কাশ্মীর: জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, বিজেপি ও সংঘের গডসের রাজনীতি আমাদের দেশে চলবে না। বিদ্বেষ ও ধর্মের নামে মানুষকে বিভক্ত করার রাজনীতি নিয়ে দেশ এগোতে পারছে না এবং জম্মু-কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। জম্মুর সুনজওয়া এলাকার মসজিদ গ্রাউন্ডে পিডিপি কর্মীদের এক কনভেনশনে দেওয়া বক্তব্যে মেহবুবা বলেন, ‘দেশকে স্বাধীন করতে নেহরু ও গান্ধির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা মুহাম্মাদ আলী জিন্নাহকে দেশের মানুষ পছন্দ করে না এজন্য যে, তিনি হিন্দু-মুসলিম রাজনীতি করে ধর্মের নামে আমাদের দেশকে ভাগ করেছেন। তিনি বলেন, গান্ধিজীর নেতৃত্বে যখন দেশে স্বাধীনের সংগ্রাম চলছিল, তখন জনসঙ্ঘের লোকেরা ব্রিটিশদের পা চাটত।
এই লোকেরা ধর্মের নামে রাজনীতি করে এবং আজ ক্ষমতায় এসে আমাদের দেশপ্রেম শেখায়, অথচ সত্যি এটাই যে, এই লোকেরা জনসংঘের অফিসেও দেশের পতাকা লাগাত না। তারা শুধু হিন্দু-মুসলমানদের মধ্যে লড়াই বাধিয়ে দিতে জানে। তিনি বলেন, আমাদের প্রতিবেশি দেশ পাকিস্তানে একজন জেনারেল জিয়াউল হক ইসলামকে সঠিকভাবে বাস্তবায়নের নামে ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু কী হলো, তিনি জনগণের হাতে বন্দুক তুলে দিলেন। পাকিস্তান এখনো তার ফল ভোগ করছে। বিজেপি ও জনসঙ্ঘীরাও সেই পথে চলছে। মেহেবুবা বলেন, আমাদের এখানে গণপিটুনিতে অভিযুক্ত লোকেদের গলায় ‘মালা’ পরানো হচ্ছে। পাকিস্তানেও শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী এর নিন্দা করেছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিন্দা পর্যন্তও করেন না। তিনি বলেন, দেশে ২৫ কোটি মুসলিম, কিন্তু তাদের মুসলমান নয়, বাবর ও আওরঙ্গজেবের বংশধর বলা হচ্ছে! বিদ্বেষের রাজনীতি দিয়ে কী দেশ এগিয়ে যেতে পারে? দেশের অনাহারের অবস্থা এমন যে নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতিও আমাদের চেয়ে ভালো। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরে, বিজেপি সরকার দুধের নদী বয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল’ কিন্তু এখানে বেকারত্বের হার ২২ শতাংশে উন্নীত করার কাজ করেছে। ইন্দিরা গান্ধি ও অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে দেশকে জয়ের পথে নিয়ে গেলেও লাদাখে চীনের হাজার হাজার কানাল জমি দখল করা সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রীর মুখ খোলে না। ৩৭০ ধারা অপসারণের নামে, তারা অবশ্যই উত্তর প্রদেশ, বিহার এবং দেশের অন্যান্য রাজ্যে ভোট চাচ্ছে। তারা শুধু ঘৃণা ছড়াচ্ছে বলেও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি মন্তব্য করেন।আরও খবর
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
তৃণমূলের বিক্ষুব্ধ ২০ সংসদের ছবি হাতে সংসদ চত্বরে একাই গর্জন কল্যাণের, প্রিয়াঙ্কার সঙ্গেও কথা
তৃণমূলের বিক্ষুব্ধ ২০ সংসদের ছবি হাতে সংসদ চত্বরে একাই গর্জন কল্যাণের, প্রিয়াঙ্কার সঙ্গেও কথা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯