আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সঙঘ প্রধান মোহন ভাগবতের অনুপস্থিতিতেই নাগপুরে আরএসএসের সদর দফতরে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। উত্তোলিত হল জাতীয় পতাকা। অতীতে কং সহ দেশের প্রধান বিরোধী দলগুলি আরএসএস এর সদর দফতরে কেন জাতীয় পতাকা উত্তোলিত হয়না তা নিয়ে বারবার বিঁধেছে।
আরও পড়ুন:
এমনকি স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রধানমন্ত্রী যখন দেশবাসীকে ফেসবুক-টুইটারের ‘প্রোফাইল পিকচার’-এ জাতীয় পতাকার ছবি দিতে বলেছিলেন তখনও আরএসএসের নিজস্ব সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে জাতীয় পতাকার ছবি দেওয়া হয়নি।
৭৪ তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ছিলেন অনুপস্থিত। জানা যাচ্ছে তিনি রাজস্থানে আছেন দলীয় কাজে। তাঁর জায়গায় জাতীয় পতাকা তোলেন নাগপুর মহানগর সহ-সঙ্ঘচালক শ্রীধর গড়গে।