পুবের কলম ওয়েব ডেস্কঃ এক ব্যক্তিকে গণপিটুনি ও পুড়িয়ে হত্যার দায়ে আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে একটি আদালত। বনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গত বছরের আগস্টে দেশটির উত্তরাঞ্চলের তিজি ওজৌ জেলায় জামেল বেন ইসমাইল নামে ৩৮ বছরের এক ব্যক্তিকে অভিযুক্তরা নির্মমভাবে হত্যা করে। তদন্তকারীরা বলছেন, আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন জামেল। গত বছর ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় ৯০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
দাবানল ছড়িয়ে পড়ার পর একটি ট্যুইট করেছিলন ৩৮ বছরের জামেল বেন ইসমাইল। ট্যুইটে বলেন, কাবিলি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সহায়তায় তিনি তার বাড়ি থেকে ৩২০ কিলোমিটার দূরে যাবেন। তবে কাবিলি অঞ্চল থেকে নিজ এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। স্থানীয়রা দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন। এরপর জামেলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে অবশ্য জানা যায়, জামেল দাবানল থেকে মানুষদের বাঁচাতে গিয়েছিলেন। এ ঘটনা গোটা আলজেরিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক অস্থিরতা শুরু হয়। জামেলের ন্যায়বিচারের জন্য পথে নামে মানুষ। অবশেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বিচারক ৪৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেন। তবে বর্তমানে আলজেরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ থাকায় দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হতে পারে।একজনকে হত্যার দায়ে ৪৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৫
আরও খবর
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল বাংলাদেশি নাগরিকের, দেশে ফেরানো হচ্ছে দেহ
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিভে গেল একই পরিবারের ৮ সদস্যসের প্রাণ, শোকে স্তব্ধ গুরুগ্রাম
পরপর চারদিন সুন্দরবনে বাঘের হামলা, মৃত তিন
ঝড়-বৃষ্টির তাণ্ডবে মৃত ৭ জনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
ছাদ থেকে পড়ে মৃত্যু ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক অনীকের, কারণ জানতে তদন্তে পুলিশ
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
গবাদি পশু চুরির সন্দেহে অসমে গণপিটুনিতে মৃত্যু সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জনের, আহত এক
কুলতলির পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০০০ প্রাণ
কুলতলির পোল্ট্রি ফার্মে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০০০ প্রাণ
এভারেস্ট জয় করেও ফেরা হল না, নামার পথে প্রাণ হারালেন ২ ভারতীয় পর্বতারোহী
এভারেস্ট জয় করেও ফেরা হল না, নামার পথে প্রাণ হারালেন ২ ভারতীয় পর্বতারোহী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে