পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের পাটনায় ১৮ বছর বয়সী এক 'নিট' (NEET) পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে বিতর্ক। এই ঘটনায় শনিবার বড় পদক্ষেপ নিয়ে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ করল বিহার সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বর্তমানে বিহার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) মামলাটির তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ঘটনাটি নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত ছাত্রীর বাবা-মা।
তাঁদের অভিযোগ, পুলিশ একে আত্মহত্যার মামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যৌন হেনস্থার বিষয়টি অস্বীকার করছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে যৌন হিংসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়নি। পুলিশের প্রাথমিক দাবি ছিল— সিসিটিভি ফুটেজ ও মেডিকেল রিপোর্ট অনুযায়ী যৌন হেনস্থার কোনো প্রমাণ নেই। তবে ময়নাতদন্তের এই নতুন তথ্য পুলিশের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।