পুবের কলম ওয়েব ডেস্কঃ ভূতের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত, মেঘনাথ বধ' এর মতো ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের পরিচালক অনীক দত্ত। বুধবার রহস্যজনক মৃত্যু হল সেই পরিচালকের। এদিন দক্ষিণ কলকাতার বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন? এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
মৃত্যুকালে অনীক দত্তের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ১১ নম্বর হিন্দুস্থান পার্কার বাসিন্দা।
তবে তিনি গড়িয়াহাটের বাসিন্দা। গড়িয়াহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে হিন্দুস্থান পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি ছাদ থেকে পড়ে যান। যদিও তিনি কেন ছাদে উঠেছিলেন? তা এখন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খরব পেয়ে সেখানে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশের পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে, অনীক দত্তের মেয়ে থাকেন মুম্বাইয়ে। তাঁর মেয়ে মুম্বাই থেকে ফিরে আসার পর আগামীকাল বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে।আরও পড়ুন:
পুলিশ সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই বশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। এছাড়াও তিনি অবসাদগ্রস্থ ছিলেন। অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘ দিন শারীরিক সমস্যায় ভুগছিলেন, অবসাদগ্রস্তও ছিলেন বলে জানা যায়। এই অবস্থায় আত্মহত্যার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে তদন্তকারীদের একাংশ। আপাতত তাঁর বাড়ির নিচের অংশ পুলিশ ঘিরে রেখেছে। এদিকে, পরিচালকের মৃত্যুর খবর পেয়েই এলাকার বাসিন্দাদের পাশাপাশি ভির জমিয়েছেন টলিউডের বিশিষ্টরা।
জানা গিয়েছে, এই খবর পাওয়া মাত্রই পরিচালক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা জিতু কামাল সেখানে পৌঁছন। এছাড়াও, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, প্রযোজক ফিরদৌসুল হাসান সহ আরও অনেকে সেখানে পৌঁছন বলে খবর।আরও পড়ুন:
উল্লেখ্য, ছবি পরিচালনার আগে অনীক বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে ভূতের ভবিষ্যৎ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই থেকেই শিরোনামে উঠে আসেন অনীক। এর পাশাপাশি পরিচালক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আশ্চর্য প্রদীপ নিয়েও কাজ করেছিলেন তিনি। বরুণবাবুর বন্ধু, অপরাজিত-র মতো ছবিও দর্শকদের উপহার দিয়েছেন অনীক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউড জগতে।