শুভায়ুর রহমান: মনের আশা ছিল সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঠিকভাবে হজটা পালন করবেন। কিন্তু এক পথ দুর্ঘটনায় কেড়ে নিল প্রাণ। শত শত হাজির সঙ্গে তিনিও আল্লাহর নবীর দেশে গত ৩০ এপ্রিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে চাপেন। কিন্তু চলতি বছর অর্থাৎ ২০২৬-হজ পালন করতে গিয়ে মক্কায় পথ দুর্ঘটনায় ওই ভারতীয় হাজির মৃত্যু হল। মৃতের নাম মহম্মদ ইদ্রিস শেখ(৭৬), তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাস থানার কুমরুল গ্রামে।
মরহুম হাজীর পরিবার সূত্রে জানা গেছে, তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন। রোজা অবস্থায় আসরের নামাজ পড়ে হোটেলে ফিরছিলেন।আরও পড়ুন:
২১ মে রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হন মহম্মদ ইদ্রিস শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু শেষ রক্ষা হয়নি ।
এদিকে মৃত ইদ্রিস শেখের হোটেলে ফিরতে দেরি হওয়ায় অন্যান্য হাজিরা খোঁজখবর শুরু করেন। তাঁরা জানতে পারেন যে তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।২২ মে ভারতীয় সময় সন্ধে ৬:২০ মিনিট নাগাদ হাসপাতালে ইন্তেকাল করেন। ২৩ মে ফজরের নামাজের পর মসজিদ-আল-হারামে জানাজা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মৃতের নাতি নাসিম করিম।জানা গেছে, গত ৩০ এপ্রিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। কভার নম্বর ডবলিউ বি আর- ১১২৯-২-০, পাশপোর্ট নম্বর- ওয়াই ৮১২১৪৯৪ মাকতাব ৩০, আজিজিয়া রাস, বিল্ডিং নম্বর ০২৩৮, রুম নম্বর ৩০৩আরও পড়ুন:
মৃত মহম্মদ ইদ্রিস শেখ আগে একজন গ্রামীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তবে বয়স জনিত কারণে তিনি আর চিকিৎসা করেন না। বেশ কয়েক বছর আগে মৃত ইদ্রিস শেখ ওমরাহ হজও সম্পন্ন করেন। তবে আরেকবার মক্কা যাওয়ার নিয়ত করেন। তার সেই উদ্দেশ্য পূরণের জন্য পরিবারের পক্ষ থেকে আবার হজে যাওয়ার সব রকমের ব্যবস্থা করা হয়। জানা যাচ্ছে, মৃতের দুই ছেলে ও ৩ মেয়ে আছে জানিয়েছেন মৃতের নাতি নাসিম করিম।পবিত্র হজ সম্পন্ন করে জুন মাসের ১৫ তারিখে আবার বাড়ির উদ্দেশ্যে জেদ্দা থেকে তাঁর ফ্লাইট ধরার কথা ছিল বলে পরিবার সূত্রে খবর।