আবদুল ওদুদ: দেশের সংখ্যালঘু মন্ত্রকের অধীন হজ কমিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হজ-২০২৭ (১৪৪৮ হিজরি) অনলাইনে আবেদন করার শেষ তারিখ বাড়িয়ে ২৪ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে একথা জানিয়েছে।বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের হজ কমিটি এবং পাসপোর্ট না পাওয়ার কারণে আবেদন করতে না পারা হজ যাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামীতে আর কোনো পরিস্থিতিতেই এই সময়সীমা বাড়ানো হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হজ যাত্রী নির্বাচনের জন্য অনলাইন কুর্রাহ (ডিজিটাল র্যান্ডম সিলেকশন) প্রক্রিয়া আগামী ৩০ জুলাই সকাল ১১টায় মুম্বাইয়ের হজ হাউসের কমিটি রুমে অনুষ্ঠিত হবে এবং তা লাইভ স্ট্রিম করা হবে।
নির্বাচিত ও অপেক্ষমাণ আবেদনকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমেও জানানো হবে। নির্বাচিত হজযাত্রীদের আগামী ১০ আগস্ট এর মধ্যে অগ্রিম ১,৫২,৩০০ টাকা জমা দিতে হবে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হজ কমিটি গুলিকে ২৫ জুলাই এর মধ্যে আবেদনপত্র যাচাই এবং কভার জেনারেশন সম্পন্ন করতে বলা হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত ,পশ্চিমবঙ্গ থেকে তিন হাজারের বেশি কিছু হজের আবেদন জমা পড়েছে। বিগত বছরের তুলনায় এ বছর খুব কম আবেদন জমা পড়েছে ,জেলাগুলি থেকে তেমন কোন সাড়া আসছে না। এই পরিস্থিতিতে হজের আবেদন বাড়ানোর জন্য জেলাগুলিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।