পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রে শনিবার এনকাউন্টারে খতম ২৬ জন মাওবাদীর মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা মিলিন্দ বাবুরাও তেলতুম্বে ওরফে দীপক তেলতুম্বদে। তেলতুম্বে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। এই খবর নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ।
আরও পড়ুন:
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়াল রবিবার সংবাদ সংস্থা কে বলেন, ‘প্রাথমিক খবর অনুযায়ী, শনিবারের এনকাউন্টারে নিহত ২৬ মাওবাদীদের মধ্যে তেলতুম্বে ছিল।
’আরও পড়ুন:
উল্লেখ্য শনিবারই মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিকেশ হয় ২৬ জন মাওবাদী। মিলিন্দ বাবুরাও ওরফে দীপক তেলতুম্বে ছিল মোস্ট ওয়ান্টেড। তেলতুম্বে ছিল সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য। এবং নবগঠিত এমএমসি জোন (মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়) অঞ্চলের প্রধান।
আরও পড়ুন:
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন নিহত মাওবাদীদের শনাক্তকরণের কাজ চলছে, তারমধ্যেই দীপক তেলতুম্বেকে শনাক্ত করা হয়েছে।