পুবের কলম প্রতিবেদক: ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সূত্রের খবর, আগামী ২৯ মার্চ মঙ্গলবার দুপুর ১১টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ওইদিন হাজির থাকতে হবে দিল্লির ইডির অফিসে। এদিকে গত সোমবারই অভিষেককে প্রায় সাড়ে ৮ ঘণ্টা দিল্লির ইডি অফিসে জেরা করা হয়। এরপর তিনি ইডির অফিস থেকে বেরিয়ে জানিয়েছিলেন কিছু কাগজপত্র চাওয়া হয়েছে।
সেগুলি তিনি পাঠিয়ে দেবেন।আরও পড়ুন:
এদিকে বাসিন্দাদের একাংশের মতে সিংহভাগ ক্ষেত্রে কালো আউটফিটে কখনও কালো সার্ট বা কালো-টি শার্ট পরেই তিনি যান ইডির দফতরে। এটা কাকতালীয়ও হতে পারে। তবে এর কোনও কারণ জানা যায়নি। ফের সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির অফিসে জেরা করার জন্য তলব করল ইডি।