পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজস্থানে ট্যাঙ্কার ট্রেলারের সঙ্গে বাসের সংঘর্ষে আগুনে ঝলসে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে রাজস্থানের বারমের-যোধপুর হাইওয়েতে।
আরও পড়ুন:
বাসের যাত্রীদের কথায় এদিন সকাল ৯.৫৫ মিনিট বাসটি বালতোড়া থেকে রওনা দেয়। বাসটি নির্দিষ্ট রাস্তা ধরে চলছিল।
হঠাৎ একটি ট্যাঙ্কার ট্রেলার উল্টোদিক থেকে এসে বাসটি ধাক্কা মারে। এর পরেই বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১০ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।আরও পড়ুন:
খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে যায় জেলাশাসক ও পুলিশ। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পাসপাদ্রার বিধায়ক মদন প্রজাপত, রাজ্য-পরিবেশ ও বনমন্ত্রী সুখরাম বিষ্ণোই। এই দুর্ঘটনার কারণে প্রচুর যানজট তৈরি হয় হাই-ওয়েতে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।