নয়াদিল্লি: মহামারির সময় থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হোক কিংবা অসহায়দের সাহায্য করা। সবক্ষেত্রেই শোনা গিয়েছে একটাই নাম সোনু সুদ।আর এভাবেই বলিউডের রুপোলি পর্দা থেকে কখন যেন বাস্তব জীবনের নায়ক হয়ে ওঠেন অভিনেতা।আর বুধবার আচমকাই তার অফিসে হানা দিল আয়কর দপ্তরের কর্মচারীরা।
এদিন হঠাৎই এই ঘটনার পরে সোনু সুদের অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়। ঠিক কেন সোনু সুদের অফিসে আয়কর দফতরের অফিসাররা হানা দিয়েছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়। জানা গিয়েছে, বুধবার রাতে অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে তাঁর অফিসের তল্লাশি শুরু করেছিল আয়কর কর্তারা। সেই অভিযান বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলছে। বুধবার সোনুর অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে সোনুর মুম্বইয়ের বাড়িতেও হাজির হয়েছেন তাঁরা।সোনুর সঙ্গে লখনউয়ের একটি আবাসন সংস্থার সম্পত্তি চুক্তিতেই আপাতত নজর আয়কর কর্তাদের। তাঁদের দাবি, ওই চুক্তিতে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, গত মঙ্গলবারই দিল্লি সরকারের তরফ থেকে সোনু সুদকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর ঠিক তার পরেই সোনুর অফিসে আয়কর কর্তাদের হানা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে বলিউডে।উল্লেখ্য,কিছুদিন আগেই খবর আসে আমআদমি পার্টিতে নাকি যোগ দিচ্ছেন সোনু সুদ। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি সোনু। তবে আম আদমি পার্টির সঙ্গে সখ্যতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কারণেই কী রোষে পড়তে হল তাঁকে?এটা নিয়েও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে চলছে জোর জল্পনা।আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর