পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার বিমান হানায় নিহত হয়েছেন আলকায়দার শীর্ষ নেতা আয়মান আল-জওয়াহিরি। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন:
ট্যুইট করে মঙ্গলবার ভোরে বাইডেন জানিয়েছেন শনিবার কাবুলে বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন "যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।’ বাইডেন এও বলেছেন, ‘‘ন্যায়বিচার দেওয়া গেল।’’
আরও পড়ুন:
স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছেন। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
বাইডেন আরও বলেন যে তিনি কয়েক মাস ধরে পরিকল্পনার পর ৭১ বছর বয়সী আল-কায়দা নেতার জন্য ‘নির্ভুল অভিযান’ পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেন।
আরও পড়ুন:
মার্কিন সেনাকর্তারা জানান, হামলার সময় আল–কায়েদার এই নেতা কাবুলে একটি বাড়ির ব্যালকনিতে অবস্থান করছিলেন। এ সময় ড্রোন থেকে তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাওয়াহিরির মৃত্যু হয়
আরও পড়ুন:
নাম না জানানোর শর্তে এক মার্কিন সেনা বলেছেন আমেরিকার স্থানীয় সময় মোতাবেক রবিবার ভোর ৬ টা বেজে ১৮ মিনিটে কাবুলে মার্কিন হামলায় নিহত হয়েছেন জাওয়াহিরি।
আরও পড়ুন:
https://twitter.com/POTUS/status/1554295001806475265?s=20&t=Yz2Op5JZNaf3o04xngG-XQ
আরও পড়ুন:
https://twitter.com/POTUS/status/1554254893506068480?s=20&t=j4qS30_uPwCIYmAv0rgwpA