পুবের কলম ওয়েবডেস্ক: মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মসজিদ থেকে ভেসে এলো পবিত্র আজানের ধ্বনি। সঙ্গে সঙ্গে ভাষণ থামালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
উত্তর কাশ্মীরের বারামুল্লায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা ঘিরে কডা নিরাপত্তা ব্যবস্থাও ছিল স্বভাবতই।
অমিত শাহ হটাৎ ভাষণ বন্ধ করতে সকলেই ৷ চমকে ওঠেন। এরপর বোঝা যায় আজানের ধ্বনি শুনেই থেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।আরও পড়ুন:
২০১৯ সালে অগস্ট মাসে ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার । এই পরিবর্তনের ফলে কাশ্মীর এখন আর কোনও আলাদা রাজ্য নয় ।
কাশ্মীর এবং লাদাখ এখন কেন্দ্র শাসিত অঞ্চল । স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংসদে এই বিল পেশ করেন শাহ। এরপর প্রায় তিনবছর পর উপত্যকায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।আরও পড়ুন:
অতীতে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাশ্মীর সফর করেছিলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী ।
আরও পড়ুন: