পুবের কলম ওয়েবডেস্কঃ বেঙ্গালুরুতে একটি রাসায়নিক কারখানার বয়লার ফেটে গুরুতর আহত হয়েছেন অনেকেই। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে স্থানীয়বাসিন্দাদের অনেকেই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানাটি বেঙ্গালুরুর অদূরে আত্তিবেল এলাকায় অবস্থিত। এই নিয়ে পর পর দুদিন বিস্ফোরণ হল বেঙ্গালুরুতে।আরও পড়ুন:
বৃহস্পতিবার বেঙ্গালুরুর নিউ থারাগুপেট এলাকায় একটি গুদামে বিস্ফোরণের জেরে তিনজন নিহত হন। জখম হন চারজন।
সেই আতঙ্কের রেশ কাটবার আগেই ফের আজ শুক্রবার ঘটল রাসায়নিক কাখানার বয়লার বিস্ফোরণ।তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। খতিয়ে দেখা হচ্ছে সার্বিক পরিস্থিতি।