পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সউদি আরবের আরামকো বাজারমূল্যে বিশ্বের শীর্ষ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে দিয়েছে আরামকো। আরামকোর শেয়ার ৪৬ দশমিক ২০ রিয়াল বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৪৬৪ ট্রিলিয়ন ডলারে। যেখানে অ্যাপলের মূল্য ২ দশমিক ৪৬১ ট্রিলিয়ন ডলার।
অ্যাপলের বাজারমূল্য গত ৪ জানুয়ারিতে ছিল ২ দশমিক ৯৬০ ট্রিলিয়ন ডলার। এটাই ছিল সর্বোচ্চ। তারপর থেকে তা নিম্নগামী। এ পর্যন্ত অ্যাপলের বাজারমূল্য কমেছে প্রায় ৪৮৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, তেলের উচ্চমূল্যের কারণে আরামকোর দাম বেড়ে গেছে। আগামী রবিবার সউদি আরামকো ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক হিসেব-নিকেশ প্রকাশ করবে। প্রত্যাশা করা হচ্ছে, শক্তিশালী মুনাফা অর্জনের ঘোষণাই আসবে। চলতি বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাতারাতি তেলের দাম বেড়ে যায়। আর এতে লাভ করছে তেলসমৃদ্ধ দেশ সউদি আরব।অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি আরামকো
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ মে ২০২২, ১৪:৩১
আরও খবর
অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, 'বিশ্ব হয়ে উঠল রামময়' মন্তব্য প্রধানমন্ত্রীর
উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে
ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতে আইফোন উৎপাদন করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য
ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর