পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পাক হ্যান্ডলারদের তথ্য পাচারের অভিযোগ গ্রেফতার দুই যুবক। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা রাজ্যের সীমান্তে সেনাবাহিনীর চলাচল এবং সেনার বিভিন্ন ক্যাম্প নিয়ে পাকিস্তানে তথ্য সরবরাহ করছিলেন। ধৃতরা সেনাবাহিনীর অবস্থান এবং চলাচল নিয়ে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, পাকিস্তানের হ্যান্ডলারদের বিভিন্ন তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ। ধৃত দু'জনকে পাপুম পারে জেলার গঙ্গা গ্রাম এবং আবোটানি কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। তাদের সঙ্গে আরও কাদের যোগাযোগ আছে তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।