পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওপর রাশিয়া তার হামলা চালিয়ে চলেছে। গতকালই হামলার শিকার হয়েছেন একভারতীয় পড়ুয়া। তার পরে আরও তৎপরতার সঙ্গে সামরিক বিমান সি-১৭ কে উদ্ধারকার্যে পাঠিয়েছে ভারত সরকার। তাঁদের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হচ্ছে মোট ২৬টি বিমান। মঙ্গলবার এমনটাই জানিয়েছে মোদি সরকার।
এদিকে ইউক্রেনের উপর রাশিয়া হামলা শুরু করার পর থেকেই বারংবার উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়াকে যুদ্ধের পথ থেকেও সরে আসতে বলেছিলেন। কিন্তু সেই পরামর্শ কানে তোলার প্রয়োজন মনে করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার প্রথমবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি রাশিয়ার বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করে। কড়া ভাষায় মস্কোর সমালোচনা করে বাইডেন জানান, ইউক্রেনের পাশেই রয়েছে আমেরিকা। তবে মার্কিন সেনা এই যুদ্ধে অংশ নেবে না বলেও তিনি জানান। ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘স্বৈরশাসকদের যখন কোনও মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এজন্য চড়া মূল্য চোকাতে হবে। বাইডেন বলেন পুতিনে এই অপ্রত্যাশিত আক্রমণ নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করবে এবং এর অর্থনীতিতে আরও চাপ তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, রাশিয়ার মুদ্রা রুবল এবং দেশটির স্টক মার্কেট ইতিমধ্যে যথাক্রমে তাদের মূল্যের ৩০% ও ৪০% হারিয়েছে। বাইডেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনই ইউক্রেনের জনগণের হৃদয় ও মন জয় করতে পারবেন না। ছয় দিন আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিন বিশ্বের ভিতকে নাড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তার গণনা ভুল ছিল। বাইডেন বলেন, 'আমেরিকা সর্বসম্মতভাবে ইউক্রেনের পাশে রয়েছে, তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝে মার্কিন বাহিনী জড়াবে না।'।পুতিনকে 'স্বৈরাচারী আখ্যা' বাইডেনের, 'এই হামলার মূল্য চোকাতে হবে রাশিয়ার প্রেসিডেন্টকে
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২ মার্চ ২০২২, ০৭:২৭
আরও খবর
অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রুশ প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে মত প্রাক্তন কূটনীতিকের
‘পুতিন চাইলে তোমাকে ধ্বংস করে দেবে’ — জেলেনস্কিকে কড়া সতর্কবার্তা ট্রাম্পের
ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার
ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার
ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার
ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার
পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের
পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের
Pahalgam terror attack: ৯ মে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Pahalgam terror attack: ৯ মে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর