পুবের কলম ডেস্ক : দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এমনটাই জানিয়েছে এনআইটিআই আয়োগের বহুমুখী দারিদ্র্য ইন্ডেক্স (এমপিআই)। এই ইন্ডেক্স অনুযায়ী, বিহারের জনসংখ্যার ৫১.৯১ শতাংশ দরিদ্র। এরপরই রয়েছে ঝাড়খণ্ড। এই রাজ্যে জনসংখ্যার ৪২.১৬ শতাংশ দরিদ্র।
তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ। এখানে জনসংখ্যার ৩৭.৭৯ শতাংশ গরিব। এরপর যথাক্রমে মধ্যপ্রদেশ (৩৬.৬৫ শতাংশ) ও মেঘালয় (৩২.৬৭ শতাংশ)। দারিদ্র্য সবচেয়ে কম কেরালা (০.৭২ শতাংশ), গোয়া (৩.৭৬ শতাংশ), সিকিম (৩.৮২ শতাংশ), তামিলনাড়ু (৪.৮৯ শতাংশ), পঞ্জাব (৫.৫৯ শতাংশ)। রিপোর্ট মোতাবেক, অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই) ও ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রস্তুত করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আধুনিক পদ্ধতি মেনে তৈরি করা হয়েছে এই ইন্ডেক্স। স্বাস্থ্য, শিক্ষা ও জীবন যাপনের মান--এই তিনটি দিক নিয়ে বানানো হয়েছে বহুমুখী ইন্ডেক্স। ব্যবহার করা হয়েছে ১২টি সূচক যার মধ্যে রয়েছে পুষ্টি, শিশু ও প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার, শিশুর যত্ন, বিদ্যালয়ে পড়ার সময়সীমা, বিদ্যালয়ে উপস্থিতির হার, রান্নার জ্বালানি, শৌচালয়, পানীয় জল, বিদ্যুৎ, সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রভৃতি। ১৯৩টি দেশ গ্রহণ করেছে স্থায়ী উন্নয়ন লক্ষ্য (এসডিজি) যা উন্নয়নের নীতি, সরকারের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রকে নতুনভাবে পথ দেখিয়েছে। এসডিজি কাঠামোতে রয়েছে ১৭টি আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা ও ১৬৯টি টার্গেট। ফলে এর পরিসর অনেকটা বিস্তৃত। যাইহোক, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার এই রিপোর্টের মুখবন্ধে বলেছেন, দেশবাসীর জন্য নীতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় বহুমুখী দারিদ্র্য ইন্ডেক্স। এটি প্রস্তুত করার সময় সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কেউ বাদ যায়নি। এর ফলে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রেও কেউ বাদ পড়বে না। এমনটাই আশা করেছেন তিনি। রাজীব কুমার আরও বলেছেন, ভারতের প্রথম জাতীয় মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্সের ভিত্তি হল ২০১৫-১৬ সালের জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস)। প্রসঙ্গত, তিনটি বিজেপি শাসিত রাজ্যই চরম দারিদ্র্যে ধুঁকছে। ডবল ইঞ্জিন সরকার থেকেও কোনও সুরাহা হয়নি গরিবদের।আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর