পুবের কলম, ওয়েবডেস্ক: ফের কাজের চাপে রাজ্যে এক বিএলও-র মৃত্যু। বুধবার সকালে বাড়ির উঠোন থেকে বিএলও-র ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম শান্তিমুনি এক্কা (৪৮)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায়।
আরও পড়ুন:
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যাংকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমুনি। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। SIR-র কাজ করতে নিত্য অসুবিধায় পড়েছিলেন বলে দাবি পরিবারের। কাজের চাপ সহ্য করতে না পেরে প্রশাসনিক কর্তাদের নিজের অসুবিধার কথা জানান।
ওই কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন শান্তিমুনি। কিন্তু তার সেই কথা শোনেনি প্রশাসনের কর্তারা। তারপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।আরও পড়ুন:
মৃতের ছেলে ডি সুজা এক্কা বলেন, মা এই কাজের চাপ সহ্য করতে পারছিলেন না। উনি ভালো বাংলা লিখতে, পড়তে জানতেন না। তার পরেও SIR-এর কাজ করতে দেওয়া হয়েছিল।