পুবের কলম, ওয়েবডেস্কঃ ছত্তিশগড়ে রক্তারক্তি কাণ্ড। এক সিআরপিএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে বেঘোরে প্রাণ গেল ক্যাম্পের চার জওয়ানের। আহত আরও তিন জওয়ান। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায় (Chhattisgarh Sukma)সিআরপিএফ ৫০তম ব্যাটেলিয়নের ক্যাম্পে। রবিবার রাত ৩.৪৫ নাগাদ এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা চড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই সিআরপিএফ শিবিরে আচমকা বাদানুবাদ শুরু হয়। এর মধ্যেই হঠাৎ করে এক জওয়ান এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করে। জওয়ানের এলোপাথাড়ি গুলিতে প্রাণ যায় চার জওয়ানের। অভিযুক্ত জওয়ানের নাম রীতেশ রঞ্জন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে মারাইগুদা পুলিশ স্টেশনের অধীনে লিঙ্গনপল্লী গ্রামে।
সিআরপিএফ সূত্রে খবর, নিজের সার্ভিস রাইফেল একে ৪৭ দিয়ে সহকর্মীর উপর গুলি চালিয়েছেন রীতেশ রঞ্জন নামে ওই জওয়ান। গুলিচালনায় সাতজন গুরুতর আহত হন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের ভদ্রচালেমের হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
রাজ্যের বস্তার অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি আজ বলেছেন, ঝামেলার মাঝেই সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলি চালান অভিযুক্ত জওয়ান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার জন। সেই সঙ্গে গুলির আঘাতে গুরুতর জখম হন আরও তিন জন জওয়ান। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ক্যাম্পের জওয়ানরা তখনই এই ঘটনা ঘটে।
ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সিআরপিএফ।