পুবের কলম,ওয়েবডেস্ক:উত্তরপ্রদেশের মালদেপুর গঙ্গায় নৌকাডুবি ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে গঙ্গায় ডুবে যায় নৌকাটি। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সেই নৌকায় চেপেছিলেন প্রায় ৪০ জনের মতো। মাত্রাতিরিক্ত যাত্রী চাপায় এই দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের তৎপরতায় বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও তাদের মধ্যে ৪ জন ইতিমধ্যেই  মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছ।
এরপর নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ডুবুরি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকা উলটে যাওয়ার পর থেকে লোকজনকে ডুবতে দেখে তীরে থাকা কয়েক ডুবুরি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন। নদীতে ডুবতে থাকা অনেককে উদ্ধার করা গেলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া চারজনের মৃত্যু হয়েছে। অন্যদেরকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীতে এখনও তল্লাশি চলছে।