পুবের কলম, ওয়েবডেস্কঃ বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে আজ উদ্ধার হল ৫ অভিযাত্রীর দেহ। এরা সকলেই এই রাজ্যের বাসিন্দা। মঙ্গলবার কানাকাটা পাস থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়। বুধবার সকলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার জেলাশাসক।  উদ্ধার হয়েছে হাওড়ার বাগনানের চন্দ্রশেখর দাস, সাগর দে, সরিৎশেখর দাস, ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের দেহ উদ্ধার। সকলেই অভিযানের নেশায় পাড়ি দিয়েছিল উত্তরাখণ্ডে। পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা কেউই আঁচ করতে পারেননি।
এর পরেই তুষারঝড়ের কবলে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।   

উল্লেখ্য, এর আগে লামখাগা পাসে উদ্ধার হয় ১১ জনের দেহ। মৃতদের মধ্যে ছিলেন রাজ্যের ৫ জন। পুজোর সময় সেখানেই ট্রেক করতে যায় ১৭ জনের দলটি।

তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারান তাঁরা। দলে ছিলেন স্থানীয় গাইড এবং পোর্টার।  ২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনাও।

এদিন আরও পাঁচজনের দেহ উদ্ধার হল। এরা সকলেই রাজ্যের বাসিন্দা।