পুবের কলম, ওয়েবডেস্ক: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমা হামলায় ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। বাড়িটি খালি থাকায় কোনও হতা-হতের ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বর্তমানে তাঁর সরকারি বাসভবনে আছেন। রাজ্যে পরিস্থিতি কথা মাথায় রেখে মেঘালয়ের রাজধানী শিলংয়ে দুদিনের কারফিউ জারি করা হয়েছে। রবিবার অসম থেকে শিলংয়ে আসা একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত হন গাড়ির চালক। একাধিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
শুক্রবার মেঘালয় পুলিশের গুলিতে প্রাক্তন বিদ্রোহী নেতা ক্রিস্টারফিল্ড থাংখিইউয়ের মৃত্যুর পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে।
ক্রিস্টারফিল্ড থাংখিইউ স্থানীয় বিদ্রোহী দল হানিয়েট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের নেতা ছিলেন।আরও পড়ুন:
ঘটনার প্রতিবাদে ১৫ আগস্ট রবিবার পদত্যাগ করেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষণ। মুখ্যমন্ত্রী সাংমার কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এটিকে ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন। পাশাপাশি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তিনি।
আরও পড়ুন:
অসম পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কারফিউ চলাকালীন রাজ্য থেকে জনগণকে শিলং ভ্রমণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে।