পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় দেড় বছর পর পাহাড়ে ফের চালু হল ট্রয় ট্রেন পরিষেবা। বুধবার নিউ-জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হল ‘ওয়ার্লড হেরিটেজ’ খ্যাত এই রেল পরিষেবা।
আরও পড়ুন:
কোভিড আবহে দীর্ঘদিন ধরে ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ভাটা পড়েছিল পর্যটন ব্যবসায়।
পড়ে পড়ে মার খাচ্ছিল পাহাড়ের পর্যটন ব্যবসা। যদিও জয় রাইড চালু ছিল। মূলত এবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ভ্রমণ ব্যবসায়ীদের কথা ভেবেই চালু হল ট্রয় ট্রেন। প্রসঙ্গত– করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই জয় রাইড পরিষেবাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে– পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুর্য়াস ও পাহাড়ে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না।আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই পর্যটক ব্যবসায়ীদের এতে মাথায় হাত পড়েছিল। কিন্ত পুজোর আগে এই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা। অপরদিকে– খুশির হাওয়া পর্যটক মহলেও। স্বভাবতই খুশির হাওয়া সমতল ও পাহাড় জুড়ে।