পুবের কলম ওয়েবডেস্কঃ উন্নত দেশ ব্রিটেনের মুদ্রাস্ফীতি বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে দেশটির মুদ্রাস্ফীতি সর্বোচ্চ নয় শতাংশে পৌঁছেছে। দেশটিতে গত এক বছরে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে অন্তত সাত শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, এই মুদ্রাস্ফীতি দেশটির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ জীবনধারণের ক্ষেত্রে সব ধরনের খরচ বাড়াতে পারে।
তবে চমকে দিয়েছে ইপসোস নামক এক সমীক্ষা সংস্থার রিপোর্ট। সমীক্ষায় দেখা গিয়েছে, আর্থিক সংকটে ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন তিনজনের মধ্যে দু’জন ব্রিটিশ নাগরিক। গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার এক বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। ইপসোস গ্রুপ একটি বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। এদের সদর দফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে। সমীক্ষায় বলা হয়েছে, জীবনযাপনের খরচ অনেকটাই বেড়েছে ব্রিটেনে। ইপসোস গ্রুপের রাজনৈতিক গবেষণা বিষয়ক প্রধান গিডিওন স্কিনার বলেন, নানা অর্থনৈতিক পূর্বাভাসের ভিত্তিতে আগামী দিনগুলোয় আরও বেশি উদ্বেগজনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষের জীবনযাপনে অর্থনৈতিক সংকট দূর করতে বেশি বেশি পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়বে সরকারের ওপর।৪০ বছরে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ব্রিটেনে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২২, ১৫:২০
আরও খবর
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain
ই-বাইক ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ
চলতি মাসেই চালু হবে দেশের সব থেকে হাই স্পিড ট্রেন র্যাপিডএক্স
ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব
ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব
ব্রিটেনে নার্স স্ত্রী সহ ২ নাবালক সন্তানকে খুনের কথা কবুল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির
ব্রিটেনে নার্স স্ত্রী সহ ২ নাবালক সন্তানকে খুনের কথা কবুল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির
কুরআন পোড়ানোর হুমকি, ড্যানিশ রাজনীতিক নিষিদ্ধ ব্রিটেনে
কুরআন পোড়ানোর হুমকি, ড্যানিশ রাজনীতিক নিষিদ্ধ ব্রিটেনে
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর