পুবের কলম, ওয়েবডেস্কঃ শিশু দিবসের দিনে তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ১৩৮টি স্কুল উদ্বোধন করে নজির গড়লেন ওড়িশার রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Chief Minister Naveen Patnaik) এই উদ্যোগের ফলে প্রথম ধাপে রাজ্যের ৩০টি জেলাজুড়ে মোট ১ হাজার ৭৫টি স্কুলকে নতুন স্কুলকে নতুনভাবে রূপান্তিত করা হবে। এর মধ্যে ৩৩০টি স্কুল এখন সেই রাজ্যের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করছে।
আরও পড়ুন:
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে ১৪ নভেম্বর একটি বিশেষ দিন হিসেবে বেছে নিয়ে ১৩৮টি নয়া স্কুলের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
ওড়িশার বৌধ, সোনপুর, ভদ্রক ও কেন্দুঝড় জেলায় অবস্থিত এই স্কুল গুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
স্কুল রূপান্তর প্রকল্পের আওতায় এই নতুন স্কুল গুলির উদ্বোধন করা হয়েছে বলেই জানিয়েছে ওড়িশা সরকার।আরও পড়ুন:
নবীন পট্টনায়েক জানিয়েছেন, শিক্ষাব্যবস্থার উন্নতিতে রাজ্যজুড়ে এক নতুন যুগের সূচনা হয়েছে। শিক্ষা সমাজের বদল আনতে সক্ষম। কারণ একটি শিশুর জন্য স্কুল হল একটি গুরুত্বপূর্ণ জায়গা। একমাত্র স্কুলই দেশের ভবিষ্যৎ সঠিকদিকে পরিচালিত করতে পারে।
আরও পড়ুন:
নবীন পট্টনায়েক বলেন, 'আমি চাই আমাদের রাজ্যের শিক্ষার্থীরা সব ক্ষেত্রেই সামনের সারিতে থাকুক এবং স্বপ্ন ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে আগামী দিকে এগিয়ে চলুক। তবেই তারা জীবনে সব ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে সামনে থেকে লড়াই করার সাহস অর্জন করতে পারবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 5T School Transformation program এর আওতায় এই প্রকল্পে ৩০টি জেলাতে ১০৭৫ স্কুলের কাজ সম্পূর্ণ। এর মধ্যে ৩৩০টি নয়া স্কুল ব্যবহার করছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আরও জানিয়েছেন, এই স্কুলগুলি শহর ও গ্রামের মধ্যেকার বিভাজন দূর করবে। সরকার ইতিমধ্যেই ১৫ শতাংশ আসন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়ুয়াদের জন্য সংরক্ষিত করা হয়েছে, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন।