পুবের কলম, ওয়েবডেস্ক: গণতান্ত্রিক কাঠামো এবং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুললেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। এবিষয়ে পদক্ষেপ করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন দেশের ৬০০ আইনজীবী।
আরও পড়ুন:
আইনজীবীদের অভিযোগ, বিচার বিভাগের সোনালি অধ্যয় শেষ হয়েছে বলে প্রচার চালাচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী। বিচার বিভাগ বর্তমানে দুর্বল থেকে দুর্বলতর এমন প্রচারও চালানো হচ্ছে।
এদের উদ্দেশ্যই হল আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘কিছু আইনজীবী দিনের বেলা রাজনীতিবিদদের রক্ষা করছে, রাতে মিডিয়ার মাধ্যমে আদালত তথা বিচাপতিদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।’আরও পড়ুন:
আইনজীবীদের চিঠিতে আরও উল্লেখ্য, রাজনীতিবিদরা দুর্নীতির অভিযুক্ত হলে রক্ষা পেতে আদালতে আসছেন। আদালতের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গেলেই বিচার বিভাগের সমালোচনা করছেন এবং বিচারপতিদের চাপে ফেলার কৌশল নিচ্ছেন। এমন পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট চিঠিতে এমনটাই আর্জি জানিয়েছেন আইনজীবীরা।