পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, তিনি মনে করেন না যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩০০ আসন জিতবে। জম্মু-কাশ্মীরের পুঞ্চে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে আজাদ বলেন, দলের পক্ষে এতগুলো আসন পাওয়ার পরিস্থিতি মোটেই নেই। গুলাম নবী আজাদ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গে বলেন, শুধুমাত্র সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টি বিচারাধীন এবং কেন্দ্রীয় সরকার এটি পুনরুদ্ধার করতে পারে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করেছে, সেজন্য এটি তারা পুনর্বহাল করবে না। আমি যদি বলি যে আমি তা ফিরিয়ে আনব, তবে সেটি হবে মিথ্যা।
তিনি বলেন, ‘আমি আপনাদের খুশি করার জন্য ওই বিষয়ে কথা বলতে পারি না, যেটা আমাদের হাতে নেই। আমি যদি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিই, ৩৭০ ধারা নিয়ে কথা বলি, তা ঠিক হবে না। ৩৭০ ধারা অপসারণ বা পুনর্বহাল করার অধিকার লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সরকারের কাছে আছে।’ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গঠনের জন্য ৩০০ এমপি’র প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে ২০২৪ সালের নির্বাচনে আমাদের ৩০০ জন নেতা জয়ী হয়ে সংসদে পৌঁছবেন। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে জিততে পারব বলে মনে হয় না।’ গুলাম নবী আজাদের এ ধরণের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গেছে। গুলাম নবী আজাদ বলেন, বর্তমানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এমন যে আমাদের কাছ থেকে আমাদের রাজ্যের মর্যাদা, জমির অধিকার এবং চাকরির অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের অধিকার রক্ষার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, আমরা জম্মু-কাশ্মীরের ২২টি জেলায় রাস্তা, হাসপাতাল এবং স্কুল তৈরি করেছি। জম্মু-কাশ্মীরের ছয়টি বিভাগে ছয়টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। আমরা বিশ্বাস করি, কোনো বিশেষ ধর্ম, বর্ণ বা অঞ্চলের নামে উন্নয়ন করা উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ।আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর