পুবের কলম প্রতিবেদক: চলতি মহাকুম্ভে পূণ্যস্নানের জন্য বাংলা থেকে যাওয়া পূণ্যার্থীদের সুবিধার জন্য নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। ওই কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই চালু থাকবে। পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইনও। ০৩৩২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে পূণ্যার্থী কিংবা তার পরিবারের সদস্যরা সমস্যার কথা জানাতে পারবেন।
সেই সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে বাংল থেকে বহু পূণ্যার্থী পূণ্য লোভের আশায় স্নান করতে হাজির হয়েছেন। কিন্তু কোন জেলা থেকে কত পরিমাণ পূণ্যার্থী বা পূণ্য লোভাতুররা প্রয়াগরাজে হাজির হয়েছেন, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। গত বুধবারই মৌনী অমবস্যা উপলক্ষে অমৃত স্নানে পদপিষ্টের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ভক্ত। যদিও যোগী আদিত্যনাথের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পদপিষ্টের ঘটনায় মাত্র ৩০ ভক্তের মৃত্যু হয়েছে এবং ৬০ জন আহত হয়েছেন। কিন্তু ওই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। কেননা, এখনও পদপিষ্টের ঘটনার পর শতাধিক পূণ্যার্থীর খোঁজ মেলেনি। বাংলা থেকে কুম্ভে পূণ্য স্নানে গিয়ে বেশ কয়েকজন পূণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরে এসেছেন। যদিও এখনও বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছেন না পরিজনরা। ফলে তাদের রাতের ঘুম উবেছে। এখনও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের সুবিধার জন্য ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার। কুম্ভ মেলা শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হবে। কেউ নিখোঁজ হলে কিংবা কুম্ভে গিয়ে কোনও কারণে মারা গেলে তাদের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।
আবুল খায়ের
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২
আরও খবর
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙা হয়নি, কেন্দ্রকে জানাল নবান্ন
অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর