পুবের কলম ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। গত ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার। ধসের ফলে পাহাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বহু ট্রেন বাতিল।
দার্জিলিংয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।আরও পড়ুন:
পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও চারটি হেল্পলাইন নম্বর। ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫। দার্জিলিং পুলিশও চালু করেছে কন্ট্রোল রুম (৯১৪৭৮৮৯০৭৮)। পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যসচিব, সোমবার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী।