পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের উর্ধগামী করোনা সংক্রমণ। ফলে ফের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুক্রবারের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ কমল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না মৃত্যুকে। ফের বাড়ছে মৃত্যু সংখ্যা।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। শুক্রবার সেই সংখ্যাটা ছিল ১২ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২, ৪০৩। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৪৮৩ জন।
দেশে একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৮ জন।
আরও পড়ুন:
সংক্রমণের দিক দিয়ে এগিয়ে আছে, কেরল। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ৪৭১ জনের। দ্বিতীয় ধাপে রয়েছে মহারাষ্ট্র।
তবে সংক্রমণ কমাতে দ্রুত হারে চলছে টিকাকরণ।