পুবের কলম, ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের থানে জেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা যায়, রাজকুমার যাদব নামে এক ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য স্থানীয় কালওয়া এলাকার একটি স্বাস্থ্যসেবা সেন্টারে যান। কিন্তু তাকে করোনা ভাইরাসের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। মঙ্গলবার থানে মিউনিসিপাল করপোরেশনের এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান।
করোনা টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ায় রাজকুমার যাদব আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে আসার পর, থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন দুইজনকে সাময়িক বরখাস্ত করে। কর্পোরেশন জানিয়েছে, যে ব্যক্তিকে জলাতঙ্ক রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছিল, তার অবস্থা বর্তমানে ঠিক আছে। দায়িত্বে থাকা ডাক্তার তাকে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য কেস পেপার দিয়েছিলেন এবং তাকে লাইনে দাঁড়ানোর জন্য বলেছিলেন। কিন্তু তিনি ভুলবশত অন্য লাইনে দাঁড়ান। অন্যদিকে জলাতঙ্কের টিকা দেওয়ার সময় সংশ্লিষ্ট নার্সও তার কেস পেপার চেক করেননি এবং ভ্যাকসিনের ডোজ সম্পর্কে কিছু বলেননি। নার্স এবং ডাক্তারের উচিত ছিল টিকা দেওয়ার বিষয়ে রোগীকে জানানো এবং কোন টিকা তার জন্য কেস পেপার পরীক্ষা করা কিন্তু তারা তা করেনি। এজন্য আমরা তাদের দুজনকেই সাসপেন্ড করেছি বলে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হয়।করোনা ভাইরাসের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা! বরখাস্ত ২
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০
আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর