পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে দ্রুত। ঘূর্ণিঝড় জাওয়াদ নাম নিয়ে তা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ওড়িশায়।
আরও পড়ুন:
শীতের মরসুমেও ঘূর্ণীঝড়ের ভ্রূকুটি। আগামী শনিবার ৪ঠা ডিসেম্বর ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধপ্রদেশের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণীঝড় জাওয়াদ-এর।
ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে শেষ মুহূর্তে পুর্ব উপকূলের গা ঘেঁষে বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে।আরও পড়ুন:
মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী ১২ ঘণ্টায় আন্দামান সাগরে পৌঁছে যাবে। তারপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে।
আরও পড়ুন:
এই দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। যার জেরে ২৪ ঘন্টার মধ্যে তা ঘূর্ণীঝড়ের রূপ নেবে।
আরও পড়ুন:
তারপর আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে সেই ঘূর্ণিঝড়। যা বর্ষার পর প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। সেইসঙ্গে ক্রমাগত শক্তি বাড়াতে থাকবে। শেষপর্যন্ত শনিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণীঝড় জাওয়াদ। (প্রতীকী ছবি)