পুবের কলম, ওয়েবডেস্কঃ মাথার দাম ছিল নগদ ৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই চলছিল খোঁজ। অবশেষে দান্তেওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর হাতে নিকেশ মোস্ট ওয়াটেন্ড মাওনেতা রামসু কোর্রাম। শুক্রবার দান্তেওয়াড়া নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে ওই মাও নেতার মৃত্যু হয়।
আরও পড়ুন:
ছত্তীশগড়ের মাও সমস্যা নতুন কিছু নয়। প্রায় মাওবাদী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবারও দান্তেওয়াড়ার গিদাম পুলিশ স্টেশনের অধীনে একটি জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। বিকেলে জঙ্গলে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই মাওবাদীদের একটি দলের মুখোমুখি হয় ডিআরজি দল।
দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। ঘটনাস্থল তল্লাশি চালিয়ে রামসু কোর্রাম নামক ওই মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন:
মোস্ট ওয়ান্টেড এই মাওনেতার অনেকদিন ধরেই খোঁজ চলছিল।
এই মাও নেতা ১৬ নম্বর প্ল্যাটুনের কম্যান্ডার। তাঁর কাছ থেকে একটি ৭.৬২ এমএমের পিস্তল ও ঘটনাস্থল থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক সহ ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বরই মাওবাদী সমস্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করা হয়।
আরও পড়ুন:
মাও সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। মাও নেতাদের মধ্যে সুস্থ জীবনের আশায় স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে আত্মসমর্পণের ঘটনা যেমন আসে, আবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাও নেতাদের গুলির লড়াইয়ের খবর সামনে আসে। অতএব বোঝাই যাচ্ছে ছত্তীশগড়ে এখনও মাও সমস্যা রয়েছে।