আইভি আদক, হাওড়া: জীবনে শেষবার লোকসভা ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো এক বৃদ্ধার। ওই বৃদ্ধা বার্দ্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বছর পঁচানব্বইয়ের গায়ত্রী মুখোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুরের পাঁতিহালের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন:
বার্দ্ধক্যজনিত কারণে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না বলে পরিবারের তরফে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার কমিশনের তরফ থেকে বাড়িতে এসে ভোট নিয়ে যান। যদিও ভোট দেওয়ার কিছুক্ষণের যধ্যেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।