পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ১৬ নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটে নাগাদ সুলতানপুরের কুদেভর এয়ারস্ট্রিপে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন:
৩৪০.৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে থাকছে মোট ৬টি লেন।এই এক্সপ্রেসওয়েকে দেশের মধ্যে সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের ৯টি জেলার মধ্যে দিয়ে গিয়েছে এই এক্সপ্রেসওয়ে। এই জেলাগুলির মধ্যে রয়েছে লখনউ, সুলতানপুর,ফৈজাবাদ, আম্বেদকরনগর, আজমগড়,বারবাকি, আমেঠি, মউ, গাজিপুর।
আরও পড়ুন:
প্রতিদিন প্রায় ৬লক্ষ যাত্রী এবং যানবাহন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নির্মান করতে মোট খরচ হয়েছে ২২,৪,৯৪ কোটি টাকা। প্রাথমিকভাবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের দিতে হবেনা কোন টোল ট্যাক্স।
আরও পড়ুন:
অত্যাধুনিক এই এক্সপ্রসওয়েতে ব্যবস্থা থাকছে জরুরী বিমানঅবতরণের ব্যবস্থা। এছাড়াও আপদকালীন ব্যবস্থা হিসেবে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট বিমানগুলিও এই এক্সপ্রেসওয়েতে অবতরণ করতে পারবে এই এক্সপ্রেসওয়েতে।
আরও পড়ুন:
২০১৮ সালের ১৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শিল্যান্যাস করেন। মাত্র তিন বছরের মধ্যে শুরু হতে চলেছে এই এক্সপ্রেসওয়ের। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ চালু হলে যুক্ত হবে এনএইচ ২২ দিয়ে বিহারের রাজধানী পাটনার সঙ্গে। এর ফলে অনেকটাই কমে যাবে সড়কপথে যাতায়তের দীর্ঘ সময়।