পুবের কলম ওয়েবডেস্কঃ অতিমারী করোনার(Corona)বিরুদ্ধে লড়াই করতে একমাত্র অস্ত্র হল টিকা(Vaccine)।
আরও পড়ুন:
আচ্ছা ভাবুনতো টিকা নিতে গিয়ে যদি পেয়ে যান স্মার্ট ফোন বা অত্যাধুনিক টেলিভিশন সেট তাহলে কি রকম হয়। কি ভাবছেন রসিকতা শুরু করে দিলাম। একদমই তা নয়।
আরও পড়ুন:
টিকাকরণের হার বাড়াতে এবার এই অভিনব উদ্যোগ নিল মনিপুর সরকার (Monipur) ।টিকা নিলেই হাতে গরম পুরষ্কার। লাকি ড্র তে মিলতে পারে স্মার্ট ফোন, রঙিন টেলিভিশন এমনকি কম্বল পর্যন্ত।
আরও পড়ুন:
ইম্ফল (Imphal) পশ্চিম জেলা প্রশাসন এমনটাই উদ্যোগ নিয়েছে।
রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।আরও পড়ুন:
আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলায় টিকাকরণের মেগা ক্যাম্প হতে চলেছে। সেই টিকাকরণে উৎসাহ দানের জন্য অভিনব ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি ইম্ফলের পশ্চিম জেলার ডেপুটি কমিশনার টিএইচ কিরণকুমার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
তাতে বলা হয়েছে, তিনটি মেগা ক্যাম্প থেকে যাঁরা টিকা নেবেন তাঁরা উপহার জিতে নিতে পারেন। বলা হয়েছে, যাঁরা টিকা নেবেন তাঁদের মধ্যে লাকি-ড্র করা হবে। এছাড়াও ১০ জন পাবেন সান্ত্বনা পুরষ্কার।আরও পড়ুন:
মনিপুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণ করা প্রশাসনের মূল লক্ষ। যদি তৃতীয় ঢেউ (Third wave) আছড়েও পরে তাতেও যেন রাজ্যবাসীকে সংকটের মুখে পড়তে না হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের লক্ষ যত দ্রুত সম্ভব ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করা। আগামী ১৮ – ১৯ নভেম্বরের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা তারা ছুঁয়ে ফেলবে বলেই আশাবাদী স্বাস্থ্যমন্ত্রক (Health ministry) ।