পুবের কলম ওয়েবদডেস্কঃ তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল ইডি। কয়লা কান্ডে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
অভিষেককে হাজিরার জন্য তলব করা হয়েছে নয়াদিল্লিতে। অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরাকেও তলব করেছে ইডি। আগামী ১লা সেপ্টেম্বর তলব করা হয়েছে রুজিরাকে।
৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে অভিষেককে।আরও পড়ুন:
অভিষেক এবং তাঁর স্ত্রী ছাড়াও আরও তিনজন আইপিএস কে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৮,৯,১০ সেপ্টেম্বর তলব করা হয়েছে সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংকে।আগের মাসের শুরুর দিকেও এই তি আইপিএস অফিসারকে তলব করে ইডি। তবে কাজের চাপের জন্য তাঁরা হাজিরা দিতে পারেননি। এই মাসেও তাদের ফের তলব করা হয়েছে।