পুবের কলম, ওয়েবডেস্কঃ ৬ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডি। মন্ত্রী বলেন– 'ধর্ষক ও খুনিকে এনকাউন্টার করা হবে। আমরা নিগৃহীতার পরিবারের পাশে রয়েছি।'
আরও পড়ুন:
৬ বছরের একটি শিশুকে বৃহস্পতিবার ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে বছর ৩০-এর এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় শ্রমমন্ত্রীকে। জবাবে তিনি বলেন– 'আমরা ওকে ধরলেই এনকাউন্টার করে দেব। আমরা নিগৃহীতার পরিবারের পাশে আছি। তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা আছে।'আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি। বিকেলেও খোঁজ না মেলায়– পরিবার থানাতে অভিযোগ দায়ের করে। অবশেষে শুক্রবার সকালে অভিযুক্তর বাড়ি থেকে শিশুটির নিথর দেহ বিছানার চাদরে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তায় বসে পড়েন ধরনাতে। এরপর প্রশাসন আশ্বাস দেয়– যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে। রাজ্য পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে– অভিযুক্ত যুবকের সন্ধান দিতে পারলে ১০ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। কিন্তু এখনও বেপাত্তা ওই যুবক। যদিও ওই যুবককে আগে ধরা হয়েছে বলে আগেই ভুলবশত ট্যুইট করে বসেন মুখ্যমন্ত্রী কেটি রামা রাও। পরে অবশ্য ট্যুইটটি সংশোধন করেন মুখ্যমন্ত্রী এবং ভুল তথ্য জানানোর জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।