পুবের কলম ওয়েবডেস্কঃ সাল ২০১৩ পাটনার গান্ধি ময়দানের কাছে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় নিহত হন ৬ জন, আহত হন ৮০ জন।
আরও পড়ুন:
মোট অভিযুক্ত ছিল ১০ জন, এদের মধ্যে আদালত ৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।
আরও পড়ুন:
২৭ অক্টোবর এনআইএ আদালত রায় ঘোষণা করলেও আজ দোষীদের সাজা শোনানো হয়।
আরও পড়ুন:
এই ঘটনায় চারজনকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে, দুজন কে শোনানো হয়েছে যাবজ্জীবন কারাদন্ডের সাজা।
এছাড়াও যথাক্রমে বাকি দুজনকে ১০ বছর এবং এক জনকে সাত বছর কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।আরও পড়ুন:
উল্লেখ্য তৎকালীন সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি।তিনি লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন পাটনায়। গান্ধি ময়দানের যে জনসভাস্থলের কাছে বিস্ফোরণ ঘটে সেখানেই ভাষণ দেওয়ার কথা ছিল দেশের বর্তমান প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন:
মোদির যে মঞ্চে বক্তব্য রাখার কথা ছিল সেই মঞ্চের মাত্র ১৫০ মিটারের মধ্যে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
সবমিলিয়ে মোট ৬টি বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনার গান্ধি ময়দান। সেদিন শেষ বিস্ফোরণটি হয়েছিল ১২টা ২৫মিনিটে। মোদির মঞ্চে ওঠার ঠিক ২০ মিনিট আগে। প্রথম বিস্ফোরণ হয়েছিল পাটনা স্টেশনে। গান্ধি ময়দানে যখন বিস্ফোরণ হয় নরেন্দ্র মোদি তখন ছিলেন পাটনা বিমানবন্দরে।
আরও পড়ুন:
নোমান আনসারি, মুহাম্মদ মুজিবুল্লা আনসারি, আহমেদ হুসেন সহ মোট ১০ জনের নামে চার্জশিট দেয় এনআইএ।