নয়াদিল্লি: এক বিবাহ বিচ্ছেদের মামলা রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানাল, সন্তান যতদিন না সাবালক হচ্ছে ততদিন তার দায়িত্ব বাবার। পাশাপাশি এও বলা হয়েছে, বাবার সঙ্গতি অনুযায়ী বেড়ে ওঠার অধিকার আছে সন্তানের এবং অভিভাবকদের মধ্যে সমস্যার মাশুল সন্তানকে দেওয়া উচিত নয়। প্রসঙ্গত, এই মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বধূ। তাঁর বিরুদ্ধে 'নিষ্ঠুরতা'র অভিযোগ ছিল।
সমস্ত তথ্য বিশ্লেষণ করে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চের পর্যবেক্ষণ হল, ২০১১ সাল থেকে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকছেন না, ফলত এটা বলা যায় যে, তাঁদের বিবাহে অমেরামতযোগ্য ধ্বস নেমেছে। ওই স্বামী ইতিমধ্যে অন্য একজনকে বিয়েও করেছেন। সংবিধানের ১৪২ ধারা বলে পরিবার আদালত যে ডিক্রি দিয়েছিল এবং যাকে হাইকোর্ট মান্যতা দিয়েছে, সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। বিবাহ বিচ্ছেদ হলেও স্বামী কিন্তু তাঁর দায় ও দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, স্বামী ও স্ত্রীর মধ্যে যে গণ্ডগোলই হয়ে থাক, তার জন্য একজন শিশুর ভোগা উচিত নয়। সন্তানের প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা পর্যন্ত তার যাবতীয় দায়িত্ব পালন করতে হবে স্বামীকেই। সন্তানের অধিকার রয়েছে বাবার সামর্থ্য অনুযায়ী লালিত-পালিত হওয়ার। বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রতি মাসে ওই স্বামীকে ৫০ হাজার টাকা করে দিতে হবে। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে এই নির্দেশ লাগু হবে।আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর