পুবের কলম ওয়েবডেস্কঃভারতীয় নৌ বাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার। আগামী ৩০ নভেম্বর তিনি নৌ সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
আরও পড়ুন:
প্রতিরক্ষামন্ত্রকে একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানিয়েছে। আগামী ৩০ নভেম্বর অবসর নিচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং অবসর নেবেন পাশাপাশি তিনি দায়িত্ব তুলে দেবেন অ্যাডমিরাল আর হরি কুমারের হাতে।
আরও পড়ুন:
আর হরিকুমার বর্তমানে মুম্বইয়ের ওয়েস্টার্ন নেভাল কমান্ডের দায়িত্বে রয়েছেন। ভারতীয় নৌ বাহিনীর দায়িত্ব নিতে চলা এই আর হরি কুমার ১৯৮৩ সালে ইন্ডিয়ান নেভিতে প্রথম কমিশন পান। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের দায়িত্ব পাওয়ার আগে হরি কুমার ছিলেন ইন্টিগ্রেডেড ডিফেন্স স্টাফের সমন্বিত স্টাফ কমিটির প্রধান।
আরও পড়ুন:
প্রতিরক্ষা দফতরের প্রকাশিত যে বিবৃতি তাতে বলা হচ্ছে ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার যেযে যুদ্ধ জাহাজের নেতৃত্ব দিয়েছেন তা হল বিমানবাহী রণতরী আইএনএস বিরাট, আইএনএস রণবীর, আইএনএস শশাঙ্ক, আইএনএস কোরা।
আরও পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ , আর্মি ওয়ার কলেজ, মাউ এবং রয়াল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ থেকে সামরিক শিক্ষার পাঠ নিয়েছেন। হরিকুমার যেই সময় ভারতীয় নৌ সেনার দায়িত্ব নিতে চলেছেন এমন একটা সময় যখন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতের সামরিক বিভাগ স্থল, নৌ এবং বায়ু সেনাকে নিয়ে যুদ্ধকালীন কমান্ডের জন্য একটি মঞ্চ গঠনের পরিকল্পনা করছেন