দেবশ্রী মজুমদার, বীরভূম: বুধবার জমিয়তে উলেমায় হিন্দের জেলা কমিটি গঠন হলো পাঁড়ুইয়ের কমিউনিটি হলে। এদিন রাজ্য জমিয়তে উলেমায় হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালামের উপস্থিতিতে ধ্বনি ভোটে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন জেলা সংগঠনের কুড়িটি ইউনিটের দেড়শত সদস্য।
আরও পড়ুন:
কোভিডের বিধি মেনে সকল সদস্যদের হাজির করা হয় নি। ২০২১-২০২৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য এই মনোনয়নে সর্ব সম্মতি ক্রমে সভাপতি পদে নির্বাচিত হন মৌলনা আনিসুর রহমান।
এছাড়াও আরও চারজন সহ সভাপতি পদে নির্বাচিত হন। জানা গেছে, কুড়িটি ইউনিটে বর্তমান সদস্য সংখ্যা মোট পঞ্চাশ হাজার। এদিন মৌলনা আনিসুর রহমান তাঁর বিগত তিন বছরের রিপোর্ট জমা দেন। জেলা কমিটি গঠনের পর রাজ্য কমিটি গঠন হবে বলে জানান রাজ্য জমিয়তে উলেমায় হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম।