পুবের কলম, ওয়েবডেস্ক: টেক্সাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। আহত আরও ২০ জন। বুধবার মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের লাগোয়া সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
টেক্সাসের জননিরাপত্তা দফতরের কর্মকর্তা নাথান ব্রান্ডলে বলেছেন, মোড় ঘোরার সময় গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।
টাল সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান এতে ১০ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে এই এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত করছে Texas Department of Public Safety (DPS)। DPS-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। এর পর নিহদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হবে।আরও পড়ুন:
সূত্রের খবর, সাদা রঙের একটি গাড়িতে করে প্রায় ৩০ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাওয়া হচ্ছিল। মানবপাচারকারীরা সাধারণত এভাবে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়।