পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন মিডিয়া সূত্রে খবর, রবিবার ডেট্রয়েট শহরে আলাদা আলাদা জায়গা থেকে মোট ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ৩ জনই মারা যায়। এরপর বিকেলে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গুলির ঘটনা ঘটেছে টেক্সাসের হিউস্টন শহরেও।
আরও পড়ুন:
পুলিশ জানায়, রবিবার এক ব্যক্তি একটি ভবনে আগুন ধরিয়ে দেয় এরপর ছুটতে থাকা মানুষদের উপর সে গুলি চালালে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়।
এ ঘটনায় সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ ছাড়া আমেরিকার ইন্ডিয়ানার বিনোদন জেলায় শনিবার ভোরে ডাচ সেনাদের হোটেলের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে।আরও পড়ুন:
এতে তিন ডাচ সেনা আহত হয়েছেন। ইন্ডিয়ানা পুলিশের মতে, তিন ভুক্তভোগী ও অন্য কোনও ব্যক্তির মধ্যে কোনও ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়েছিল। ডাচ প্রতিরক্ষামন্ত্রক বলছে, আহত সেনাদের পরিবারকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ানা পুলিশ এই ঘটনার তদন্ত করছে।