০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খারকিভে হামলায় নিহত ৬

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলায় অন্তত ৬জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, বুধবার রাতের ওই হামলায় একটি ফ্ল্যাট পুরোপুরি ধ্বংস হয়েছে। তিনি বলেন, ‘এ হামলার কোনও যৌক্তিকতা নেই। আমরা এটি ভুলব না এবং প্রতিশোধ নেব।’ ইউক্রেনীয় গভর্নর ওলেগ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, সালটিভকা জেলায় ৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।’ যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ান সেনাদের লক্ষ্যবস্তু ছিল। কিন্তু রুশ সৈন্যরা শহরটি পুরোপুরি দখল করতে পারেনি। যদিও মস্কোর টার্গেট এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল।  প্রসঙ্গত, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে। ইউক্রেনে রুশভাষী সম্প্রদায়গুলোকে রক্ষা করতেই এই হামলা চালানো হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন। এ ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। প্রায় ৬০ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খারকিভে হামলায় নিহত ৬

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার