পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে খেলা শুরু তৃণমূলের। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই সর্বভারতীয় স্তরে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় জোড়াফুল শিবির।
আরও পড়ুন:
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। এবার উত্তর পূর্ব ভারতের মেঘালয়কে লক্ষ করে এগোচ্ছে তৃণমূল।
আরও পড়ুন:
সূত্রের খবর কংগ্রেস ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দিতে পারেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা।
আরও পড়ুন:
তাঁর সঙ্গে কংগ্রেস ছাড়তে পারেন আরও ১২ জন বিধায়ক। অর্থাৎ গোটা কংগ্রেস পরিষদীয় দলটাই কার্যত দল ছাড়ার পথে। অন্তত মেঘালয়ের স্থানীয় রাজনীতিতে এমনটাই জল্পনা।
আরও পড়ুন:
উল্লেখ্য এই মুহূর্তে উত্তর -পূর্ব ভারতের পাশাপাশি মেঘালয়ের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম মুকুল সাংমা। কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতাও তিনি।
আরও পড়ুন:
২০১৮ সাল পর্যন্ত উত্তর পূর্বের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন সাংমা। ২০১৮ নির্বাচনে মেঘালয়ে কংগ্রেসের পরাজয়ের পর তিনি সেরাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কাজ করছেন।
আরও পড়ুন:
কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে ইদানীং দূরত্ব বজায় রেখে চলেছেন মুকুল। এর মূল কারণ তাঁকে সরিয়ে সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মুকুলের এই ক্ষোভকেই কাজে লাগাতে চায় তৃণমূল।